পোকোর নতুন ফোন ১৪ হাজারে ৪জিবি র‍্যাম

 


রোজার ঈদ কড়া নারছে সকল মুসলিমদের দুয়ারে। মহান এই উৎসবকে সামনে রেখে শাওমির সাব-ব্র‍্যান্ড পোকো নতুন একটি ফোন বাজারে এনেছে।

এই ফোনের মডেল হলো পোকো সি৩১। পোকোর এই ফোনটি বেশ শক্তিশালী ও সুরক্ষিত। ফোনটি ইতিমধ্যেই এন্ট্রি লেভেল সেগমেন্টের ইউজারদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ফোনটিতে দৈনন্দিন ব্যবহারের জন্য প্রায় সব ধরনের ফিচার এবং সুবিধা রয়েছে।

পারফর্মেন্সঃ পোকো সি৩১ ফোনে ৪জিবি এলপিডিডিয়ার৪এক্স র‍্যামের সাথে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসরের সাথে বাজারে এসেছে। ফোনটি ২.৩ গিগাহার্জ পর্যন্ত পারফরম্যান্স দিতে সক্ষম। ফোনটিতে ব্যবহারকারীরা অনায়াসে মাল্টিটাস্কিং করতে পারবে। যে প্রসের এ ফোনে ব্যবহার হয়েছে তা ১২ ন্যানোমিটারের পাওয়ার হাউস হাইপার ইঞ্জিন গেম টেকনোলজি সমৃদ্ধ, যাতে দ্রুত এবং স্মুথ গেম এক্সপেরিয়েন্স করা যাবে। ফোনটিতে ফিংগারপ্রিন্ট আনলক সিস্টেম রয়েছে যা ফোনের পেছনের দিকে অবস্থিত।

ডিসপ্লেঃ পোকো সি৩১ ফোনে বিশাল একটি এইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যা ৬.৫৩ ইঞ্চি। ডিসপ্লেটির র‍্যাশিও ২০ঃ৯। ফোনটিতে রয়েছে রিডিং মোড ২.০ ডিসপ্লে যা ব্যবহারকারীর চোখকে নীল আলো থেকে রক্ষা করতে সক্ষম। ফোনটিতে ফেস আনলক সিস্টেম রয়েছে।।

ক্যমেরাঃ ফোনটিতে তিনটি ক্যামেরা সেটাপ রয়েছে। পোকো সি৩১ এর প্রাইমারি ক্যামেরা হিসেবে আছে ১৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপত ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল এর ম্যাক্রো ক্যামেরা।

ব্যাটারিঃ পোকো সি৩১ ফোনে শক্তিশালী ৫০০০ মিলিএম্পিয়ারের বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারিটিতে ২বছরেরও বেশী দিন চলমান দীর্ঘায়ু রয়েছে।


ভ্যারিয়েন্টঃ ফোনটি রয়েল ব্লো ও শ্যাডো গ্রে এই দুটি কালারে পাওয়া যাচ্ছে। ফোনটিতে ২টি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে যার একটি ৩/৩২জিবি এবং অন্যটি ৪/৬৪জিবি। ফোনটির ডিজাইনে গ্রীপ দেয়া হয়েছে যা বেশ এন্টি স্লিপ। ব্যাক সাইডে টেক্সার ডিজাইন দেয়া হয়েছে যা বেশ আকর্ষণীয়।

ভারত দামঃ পোকো সি৩১ মোবাইলটির ভারত দাম ৩জিবি+৩২জিবি ১২ হাজার ৯৯৯ টাকা এবং ৪জিবি+৬৪জিবি ১৩ হাজার ৯৯৯ টাকা। মোবাইলটি শাওমির স্টোরগুলোতে দেশব্যাপী পাওয়া যাচ্ছে।

Bangla Tech Jagat

Hello Guys, I'm Sk Atiyar Rahman, passionate blogger. I’m always eager to learn new things. I am web Developer and Loves to play with Codes And Creating new things as a web Designer and specially as a blogger.

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

Article1

Article2